এডিটিং এফেক্ট
রিস্টাইলের সাহায্যে আপনার ভিডিওগুলো আবার কল্পনা করে জেনারেট করুন
@omgadrian-এর সঙ্গে
শুধুমাত্র একবার ট্যাপ করেই প্রিসেট ব্যবহার করে আপনার ভিডিওর উপাদানগুলোকে অবিলম্বে রূপান্তরিত করতে কীভাবে Edits-এর রিস্টাইল, একটি AI-চালিত ক্রিয়েশন এফেক্ট ব্যবহার করবেন তা দেখুন।
রিস্টাইল ফিচারটি দিয়ে আপনি ক্রিয়েটিভ উপায়ে আপনার ভিডিওর বিভিন্ন উপাদান যেমন পোশাক, লোকেশন, লাইটিং বা স্টাইল পরিবর্তন করতে পারবেন।
রিস্টাইল 10 সেকেন্ড পর্যন্ত স্বতন্ত্র ক্লিপ সাপোর্ট করে।
আপনার পছন্দসই রিস্টাইল প্রিসেট না পাওয়া পর্যন্ত উপলভ্য সব রিস্টাইল প্রিসেটের বিভাগ ব্রাউজ করুন।
শুধুমাত্র একবার ট্যাপ করেই আপনার ভিডিওর পোশাক, লোকেশন বা স্টাইলের মতো উপাদান পরিবর্তন করার বিষয়ে কল্পনা করে দেখুন!
আপনি যাতে দুর্দান্ত ভিডিও তৈরি করতে পারেন, তার জন্য Edits আপনার সম্পূর্ণ ক্রিয়েটিভ প্রক্রিয়ায় সহায়তা করে।
এটা সত্যিই মজাদার! চলুন রিস্টাইলকে বিশ্লেষণ করে দেখি, এটি Edits-এর মধ্যে একটি AI-চালিত ক্রিয়েশন এফেক্ট যা আপনাকে নিজের কনটেন্টের বিভিন্ন দিক নতুনভাবে কল্পনা করতে এবং আপনার সৃজনশীলতা প্রদর্শন করতে সাহায্য করে।
[0:21] একটি প্রজেক্ট খুলুন এবং আপনার টাইমলাইনে যে ফ্রেমটি রিস্টাইল করতে চান, সেটিতে ক্লিক করুন। এছাড়াও, এই ফিচারটি যাতে কাজ করে তার জন্য আপনার ক্লিপটির দৈর্ঘ্য যেন 10 সেকেন্ডের কম হয় তা নিশ্চিত করতে ভুলবেন না!
[0:30] নিচের টুল বারে রিস্টাইল আইকনে ক্লিক করুন এবং পছন্দের বিকল্পটি না খুঁজে পাওয়া পর্যন্ত প্রিসেটের সব বিভাগ ব্রাউজ করুন। এটা বেশ ভালো। চমৎকার, এটা অসাধারণ!
[0:39] আপনি যে কোনো কিছু পরিবর্তন করতে পারেন, যেমন লাইটিং, এবং এই থেকে এই রূপে নিজেকে রূপান্তরিত করতে পারেন। অথবা নিজের লোকেশন পাল্টান। আপনার অফিসে রেকর্ড করা কথা বলার টিউটোরিয়ালের পরিবর্তে, আপনি সমুদ্র সৈকতেও রেকর্ড করতে পারেন। অথবা রোমান যুগের কোনো মার্বেল মূর্তি হতে চাইলে, সেটিও হতে পারেন।
Edits-এ আরও AI-চালিত ক্রিয়েশন এফেক্ট আসতে চলেছে, তাই সাথেই থাকুন!
মজা করুন! মনের আনন্দে তৈরি করতে থাকুন।

