এডিটিং এফেক্ট
কীফ্রেমের সাহায্যে কীভাবে আপনার ভিডিওকে প্রাণবন্ত করে তুলবেন
@omgadrian-এর সঙ্গে
নিখুঁত জুম, ডায়নামিক টেক্সট ও ওভারলে সহ স্থির ছবিকে প্রাণবন্ত করে তোলার জন্য কীভাবে Edits-এ কীফ্রেম ব্যবহার করবেন তা জানুন। দর্শকদের মনোযোগ ধরে রাখুন এবং একা ভিডিও করলেও, সেটিকে আরও প্রাণবন্ত করে তুলুন!
কীফ্রেমের সাহায্যে আপনি সহজেই নিজের ভিডিওকে আরও ডায়নামিক করে তুলতে পারবেন।
আপনার শটে আবেগ বা খুঁটিনাটি বিষয়ের উপর আরও জোর দিতে কীফ্রেম দারুণ উপায়।
আপনি নিজের ভিডিওর অন্যান্য উপাদানে কীফ্রেম ব্যবহার করতে পারেন, যেমন, টেক্সট, ওভারলে ও কাটআউট।
আপনার ভিডিওগুলো ফ্ল্যাট বলে মনে হলে, সম্ভবত আপনি কীফ্রেম ব্যবহার করছেন না।
[ 0:05 ] যেখানে *এটি* সহজেই কীফ্রেমের মাধ্যমে Edits-এর মধ্যে তৈরি করা যেতে পারে। কীভাবে আপনার ফুটেজকে প্রাণবন্ত করে তোলা যায়, তা নিয়ে কথা বলা যাক।
কোনো গতি নেই এমন স্ট্যাটিক শট নিয়ে আপনি কাজ করার সময় মনে হতে পারে যে আপনার ভিডিওতে সবকিছু একই জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু কীফ্রেম ব্যবহার করে ধীরে ধীরে জুম বাড়ালে, আপনার শটের আবেগ বা খুঁটিনাটি বিষয়ের উপর জোর দেওয়া শুরু হতে পারে।
[ 0:24] আমরা এইভাবে এটা করি।
যে ক্লিপে কীফ্রেম যোগ করতে চান শুধু সেটি বেছে নিন। + বোতাম দিয়ে ডায়মন্ড চিহ্নটি টিপুন। ক্লিপের শেষ পর্যন্ত স্ক্রাব করুন, জুম করার জন্য শুধু পিঞ্চ করুন। এতেই আপনার কাজ শেষ। চলুন এটি আবার দেখে নেওয়া যাক।
অবশেষে হয়ে গেছে!
এই কৌশলের সাহায্যে চোখ গতিবিধি অনুসরণ করতে থাকে যা আপনার দর্শকের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে, কারণ আপনার শট দেখে জীবন্ত মনে হতে থাকে।
[ 0:44 ] এছাড়াও টেক্সট, ওভারলে ও কাটআউটের জন্য কীফ্রেম উপলভ্য আছে।
সুতরাং আপনি সরাসরি ক্যামেরার সামনে কথা বলছেন বা বিট ড্রপের সাথে আপনার শট সিঙ্ক করছেন বা শিরোনাম যোগ করছেন, যাই করেন না কেন, কীফ্রেম হলো আপনার ভিডিওকে আরও ডায়নামিক করে তোলার একটি গোপন অস্ত্র, এমনকি আপনি নিজে থেকে ফিল্ম করলেও তা প্রয়োগ করতে পারবেন।
