ওয়ার্কফ্লো টুল
নিজের আইডিয়েশন প্রক্রিয়া স্ট্রিমলাইন করা
@omgadrian-এর সঙ্গে
Edits-এর আইডিয়া ট্যাব কীভাবে আপনাকে কনটেন্ট সেভ করে, স্টিকি দিয়ে নোট লিখে এবং আরও অনেক কিছু করে আপনার ক্রিয়েটিভ অনুপ্রেরণাকে একই জায়গায় সহজে সাজাতে ও পুনরায় দেখতে সাহায্য করে, তা দেখুন।
Instagram-এর নিজের সেভ করা কনটেন্ট সহ, আপনার আইডিয়া ও অনুপ্রেরণা সহজেই আবার দেখুন।
নোট, কিছু অনুপ্রেরণা, স্ক্রিপ্ট ও আরও অনেক কিছু লিখে রাখার জন্য স্টিকি ব্যবহার করুন।
কনটেন্ট তৈরি করার সময় সহজে অ্যাক্সেস করার জন্য, আপনার প্রয়োজনীয় সব উপাদান এক জায়গায় রাখুন।
আপনার কি কখনো মাথায় বহু আইডিয়া এসেছে এবং তারপরে সেগুলো ভুলে গেছেন? অথবা কোনো জিনিস লিখেছিলেন বলে আপনার নিশ্চিতভাবে মনে আছে অথচ সেটা কোথায় লিখে রেখেছিলেন তা একদম মনে করতে পারছেন না?
সৌভাগ্যক্রমে, আপনি যেসব আইডিয়া ও কনটেন্ট দেখে উৎসাহী হয়ে উঠেছিলেন, Edits আপনাকে সহজেই তা ট্র্যাক করতে সাহায্য করে।
Edits, আপনার ফোনে দুর্দান্ত ভিডিও তৈরি করার জন্য যে একমাত্র অ্যাপটি প্রয়োজন।
[0:17] আপনার সেভ করা অনুপ্রেরণা অ্যাক্সেস করা শুরু করতে এখানে থাকা "আইডিয়া" ট্যাবে যান, এখানে আপনার Instagram-এ সেভ করা কনটেন্টও অন্তর্ভুক্ত আছে।
[0:22] এছাড়াও, আপনি সব ধরনের প্রয়োজনের জন্য স্টিকি ফিচারটি ব্যবহার করতে পারেন, যেমন আপনাকে অনুপ্রেরণা দেয় এমন জিনিসে নোট যোগ করা এবং ভিডিও তৈরির একটা খসড়া স্কেচ করা।
[0:31] এরপর আপনি নিজের স্টিকি এবং মিউজিক বা এফেক্টের মতো সেভ করা অনুপ্রেরণা সরাসরি আপনার প্রজেক্টে যোগ করতে পারবেন, যাতে আপনার রেফারেন্সগুলো সহজেই অ্যাক্সেস করতে পারেন।
Edits-এ এই সব অসাধারণ ফিচার রয়েছে যা আপনাকে আইডিয়া তৈরির প্রক্রিয়া ট্র্যাক করতে ও সংগঠিত করতে সাহায্য করে, যাতে আপনি কনটেন্ট তৈরি করার সময় আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারেন।
