ক্যামেরা টুল

উন্নত গুণমানের ফিল্ম করুন

@omgadrian-এর সঙ্গে

কোনো খামতি ছাড়াই ভালো মানের ভিডিও তুলুন। 4K বা HDR-এ শুট করে আপনার ডিভাইসের সাপোর্ট করা সর্বোচ্চ রেজোলিউশনে এক্সপোর্ট করুন।

HD, 2K, 4K বা HDR-এ শুট করুন এবং আপনার ফ্রেম রেট বেছে নিন। আপনি যেভাবে ফিল্ম তোলেন সেভাবেই এক্সপোর্ট করেন — ক্যাপচার থেকে আপলোড পর্যন্ত ধারাবাহিকভাবে গুণমান বজায় থাকে।

বিল্ট-ইন টুল যা আপনার ফুটেজকে আরও ভালো করে। সোলো শুটের জন্য কাউন্টডাউন টাইমার, কথা বলার সময় মাথার অঙ্গভঙ্গির জন্য টাচ-আপ এবং ব্যবহার করার আগে রিভিউ করার জন্য ক্লিপের প্রিভিউ দেখা।

আর আপনার ফোনের ক্যামেরা ও এডিটিং অ্যাপের মধ্যে টগল করতে হবে না। Edits, ক্রিয়েটরকে এমন একটি ক্যামেরা দেয় যা তারা যেভাবে সত্যিই ছবি তোলেন তার জন্য তৈরি করা এবং এটি সহজেই এডিটিং টাইমলাইনে নিয়ে আসে।

"আপনার নতুন ক্যামেরার দরকার নেই। আপনার শুধু Edits অ্যাপ থাকলেই হবে। Edits-এর উন্নত ক্যামেরার সুবিধা নিন। আমার মতে, এটি হলো সেরা ফিচারগুলোর মধ্যে একটি যা আপনার ফোন দিয়ে ভিডিও তোলার সময় আপনার ধারাবাহিকভাবে ব্যবহার করা উচিত। Edits — নিজের ফোনে দুর্দান্ত ভিডিও তৈরি করার একমাত্র অ্যাপ কারণ এটির ক্যামেরা বিশেষভাবে ক্রিয়েটরদের জন্য তৈরি করা হয়েছে যাতে আগু-পিছু টগল না করে আরও সহজে একটি অ্যাপ থেকেই কাজ করা যায়। যারা আরও নিয়ন্ত্রণ ও ভালো ভিজ্যুয়াল চান।

[ 0:22 ] আপনি যে ধরনের ভিডিও কনটেন্টই তৈরি করুন না কেন, Edits-এ এই ক্যামেরা নিয়ন্ত্রণগুলো সহজে কনফিগার করা যায়। এখানে Edits-এর মধ্যে থাকা ক্যামেরা ব্যবহার করে আপনি রেকর্ডিং শুরু করতে পারবেন এবং রেজোলিউশনের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এর মানে, আপনাকে আর কখনও ভিডিওর গুণমান নিয়ে সমঝোতা করতে হবে না। নিজের ডিভাইসের উপর নির্ভর করে, ফিল্ম তুলতে আপনি সহজেই HD, 2K, 4K বা HDR-এ পাল্টাতে পারেন।

এছাড়াও, আপনি এক্সপোর্ট করার সময়ও নিজের ফ্রেম পার সেকেন্ড বেছে নিতে পারবেন যার ফলে আপনি রেকর্ড করা ও আপলোড করার সময়ের গুণমান একই থাকবে জেনে নিশ্চিন্ত থাকতে পারবেন। আমার সবচেয়ে খারাপ লাগে যখন দারুন সুন্দর কিছু তুলে এডিট করা শেষ করে এক্সপোর্ট ও আপলোড করার সময় সেটি আদ্দিকালের ক্যামেরায় তোলা ঝাপসা কিছু বলে মনে হয়।

[ 1:00 ] ক্যামেরার আরেকটি দুর্দান্ত ফিচার হলো টাইমার। আপনি নিজে একাই ফিল্ম তুললে, আপনাকে নিজের শট ফ্রেম করার পর, রেকর্ডিং চালু করে ক্যামেরার সামনে আসতে হবে। Edits-এর সাহায্যে, আপনি এখানেই কাউন্টডাউন টাইমার সেট করতে পারবেন। আমি কীভাবে ফ্রেম সেট করে, টাইমার বেছে নিয়ে, তাতে ঢুকে বুম করছি, তা দেখুন। প্রয়োজন হলে তবেই রেকর্ড করা শুরু করুন। ঠিক সেইভাবেই, ছোটখাটো অপ্রয়োজনীয় কিছু রেখে দিয়ে আর ফোনের স্টোরেজ নষ্ট করতে হবে না।

[ 1:24 ] এখানে থাকা টাচ-আপ ফিচারটি দিয়ে আপনার কথা বলার সময় মাথার অঙ্গভঙ্গির ভিডিওকে আরও ঝাঁ-চকচকে করে তোলার একটি দ্রুত উপায়। সবশেষে, ক্লিপ প্রিভিউ কার্যকারিতা হলো একটি অসাধারণ হ্যাক। আপনার শট রেকর্ড করার পর ঠিক এখানে ক্লিপে ট্যাপ করার পরে, আপনি এটি ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের ক্লিপের প্রিভিউ দেখতে পারেন। আশা করি এতে সাহায্য পাবেন। Edits-এর ক্যামেরা ব্যবহার করে দেখুন।"