ভিডিও এডিট
একবার ট্যাপ করেই এফেক্ট প্রয়োগ করুন
@omgadrian-এর সঙ্গে
আপনার ভিডিওতে নির্দিষ্ট লোকজন বা বস্তু হাইলাইট করা, ট্যাগ করা বা ঝাপসা করার মতো কাজ করতে সহজেই এফেক্ট যোগ করুন। এই সহজ তবে শক্তিশালী এফেক্টগুলো দিয়ে আপনার কনটেন্ট আকর্ষণীয় করে তুলুন এবং এই এফেক্টগুলো যে কোনো ক্রিয়েটর ও স্টাইলের জন্য কাজ করে।
সহজে এডিট করা: জটিল ওয়ার্কফ্লোকে একটি ট্যাপে পরিণত করুন।
টার্গেট করা এফেক্ট: নির্দিষ্ট লোকজন বা অবজেক্ট সহজেই হাইলাইট, বিকৃত বা লেবেল করুন।
সকলের নজর কেড়ে নিন: ফিডে আকর্ষণীয় ও নজরকাড়া করে তুলতে আপনার ভিডিওকে উজ্জ্বল রূপ দিন।
সাধারণ ধারণার বিপরীতে, আপনার ভিডিও নজরকাড়া করে তুলতে আপনার আর কোনো অত্যাধুনিক সফ্টওয়্যারের প্রয়োজন নেই।
আপনি যাতে দুর্দান্ত ভিডিও তৈরি করতে পারেন, তার জন্য Edits আপনার সম্পূর্ণ ক্রিয়েটিভ প্রক্রিয়ায় সহায়তা করে।
আপনার ভিডিওকে আকর্ষণীয় করে তুলতে Edits-এ এই ফ্রি এফেক্টগুলো ব্যবহার করা আগে কখনও এত সহজ ছিল না। আপনি কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিওটির কোনো নির্দিষ্ট অবজেক্টে একটি এফেক্ট প্রয়োগ করতে পারবেন।
কারণ সাধারণত এই ধরনের কাজ ফ্রেম বাই ফ্রেম করতে হয়।
এটি হলো ট্যাগ এফেক্ট। কীভাবে করতে হবে আপনাকে দেখাচ্ছি।
আপনার ভিডিও এডিটে, নিচের দিকে স্ক্রোল করে নেভিগেশন বারে "এফেক্ট" বিকল্প দেখতে না পাওয়া পর্যন্ত স্ক্রোল করুন। সেটি বেছে নিয়ে "ট্যাগ করুন"-এ ক্লিক করুন। এখানে ক্লিক করে, সঠিক ট্যাগ যোগ করুন এবং ব্যস আপনার কাজ শেষ!
আমি এটির সবচেয়ে যা ভালোবাসি তা হল, আপনার দর্শকরা দেখার সময় খুব সহজেই জানতে পারবেন যে আপনি নিজের ভিডিওতে কোন কোম্পানি, ব্র্যান্ড বা প্রোডাক্ট ব্যবহার করছেন।
আপনি যে ধরনের কনটেন্টই তৈরি করুন না কেন, তা লাইফস্টাইল বা ফ্যাশন বা আমার মতো প্রযুক্তি সংক্রান্ত, যাই হোক না কেন, প্রত্যেক ক্রিয়েটর এইসব এফেক্ট থেকে অনেক কিছুই ব্যবহার করতে পারবেন।
