ক্রিয়েটিভ অনুপ্রেরণা
আপনার পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা পান
@omgadrian-এর সঙ্গে
ট্রেন্ডিং অডিও, জনপ্রিয় প্রসঙ্গ এবং ব্যবহারের জন্য তৈরি টেমপ্লেট সহ আপনি যা পোস্ট করেন তার ভিত্তিতে পার্সোনালাইজ করা অনুপ্রেরণা পান।
বিল্ট-ইন অনুপ্রেরণা ট্যাবের সাহায্যে ক্রিয়েটিভ ব্লকের সমাধান করুন। অন্য ক্রিয়েটররা কী পোস্ট করছেন এবং কোন বিষয়টি লোকের মনের মতো হচ্ছে তা দেখুন — আপনার পরবর্তী আইডিয়ার জন্য সব কিছু এক জায়গায় পান।
যে সমস্ত জিনিস আপনার নজর কেড়েছে এবং আপনি তাতে কীভাবে নিজস্ব ছোঁয়া দেবেন তা মনে রাখতে আইডিয়া সেভ ও বুকমার্ক করুন এবং স্টিকি যোগ করুন।
আপনার পরবর্তী ভিডিওতে উন্নতি আনতে ট্রেন্ডিং অডিও, জনপ্রিয় প্রসঙ্গ ও টেমপ্লেটের সুপারিশ পান।
"আপনার নিজের অনুপ্রেরণা কীভাবে বজায় রাখবেন তা নিয়ে কথা বলা যাক। Edits — আপনার ফোন থেকে দুর্দান্ত ভিডিও তৈরি করার জন্য এটিই একমাত্র অ্যাপ যার প্রয়োজন।
[ 0:07 ] ক্রিয়েটিভ ব্লক সত্যিই হয় এবং মাঝেমাঝে আমরা যা সত্যিই করতে চাই, তা করতে বাধা দেয়, অর্থাৎ নতুন কিছু তৈরি করতে দেয় না। Edits আপনার কাজ সহজ করে দেয়, কারণ এর ইন-অ্যাপ অনুপ্রেরণা ট্যাবে একটি ক্রিয়েটিভ কো-পাইলট আছে যা আপনার আইডিয়েশন যাত্রার প্রতিটি ধাপে আপনাকে সাহায্য করতে পারে।
[ 0:22 ] অন্য ক্রিয়েটররা কী পোস্ট করছেন এবং কোন বিষয়টি লোকের আকর্ষণ পাচ্ছে তা দেখে আপনি পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা পেতে পারেন। এমনকি আপনি এখানে থাকা যোগ চিহ্নটি টিপে এবং নির্দিষ্ট ভিডিও সম্পর্কে যেসব বিষয় আপনার পছন্দ হয়েছে এবং কীভাবে সেগুলো আবার তৈরি করতে চান, সেই রিমাইন্ডার হিসাবে স্টিকি যোগ করে আইডিয়া সেভ করতে পারেন।
[ 0:40 ] ট্রেন্ডিং অডিও ও জনপ্রিয় প্রসঙ্গের সুপারিশের এই ভিতরের খবর জানলে, আপনি আরও অনুপ্রাণিত হতে এবং আপনার পরবর্তী হিট তৈরি করতে সাহায্য করার জন্য এখানে ক্রমাগত যোগ করা আরও ফিচার সহ এইসব উপাদান ব্যবহার করতে পারেন। সব জায়গায় অনুপ্রেরণা ছড়িয়ে আছে, তবে Edits-এর মধ্যে তা খুঁজে পাওয়া ও বাস্তবে তা প্রয়োগ করা আরও সহজ। আশা করি এতে সাহায্য পাবেন।"
