ভিডিও এডিট করা
Edits ক্যাপশন টিউটোরিয়াল: কীভাবে ভিডিও ক্যাপশন ব্যবহার ও কাস্টমাইজ করবেন
@omgadrian-এর সঙ্গে
আপনি কি নিজের সমস্ত ভিডিও আকর্ষণীয় করে তুলতে চান যাতে লোকজন সেগুলো দেখতে থাকেন? Edits ক্যাপশন টুল শুধু একটি বোতাম টিপেই পুরো ট্রান্সক্রিপ্ট এবং বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ স্টাইলিংয়ের বিকল্প দেয়। এটি বিনামূল্যে, আনলিমিটেড এবং পুরোপুরি কাস্টমাইজ করা যায়।
কিছু লোকজন নিজেদের কনটেন্ট মিউট করে দেখতে পছন্দ করেন এবং আপনি চাইবেন যে আওয়াজ না থাকলেও তারা যেন ক্যাপশনের মাধ্যমে কনটেন্ট দেখা চালিয়ে যেতে থাকেন। চিন্তা করবেন না, Edits এটি সহজ করে তোলে।
শুধু একটি বোতাম টিপলেই Edits অটোমেটিক্যালি আপনার ভিডিও অনুযায়ী ক্যাপশন জেনারেট করবে।
ট্রান্সক্রিপ্ট অটোমেটিক্যালি তৈরি হয়, কিন্তু ক্যাপশন পুরোপুরি কাস্টমাইজ করা যায়: ব্যক্তিগত স্পর্শ যোগ করতে নিজের পছন্দ মতো টেক্সটের ফন্ট ও রং পরিবর্তন করুন। কয়েক ডজন বিকল্প উপলভ্য রয়েছে।
Edits বিশেষজ্ঞ @omgadrian-এর ক্যাপশন টুলের একটি দ্রুত ও সহজ রানডাউন দেখুন যিনি একাধারে পরিচালক, প্রযোজক ও ফটোগ্রাফার। এনার ওয়ার্কশপ ও টিউটোরিয়ালের সাহায্যে ক্রিয়েটিভরা ভিডিও স্টোরিটেলিং সংক্রান্ত সমস্ত বিষয়ের খুঁটিনাটি শিখতে পারে।
আপনি নিজের ভিডিওতে ক্যাপশন যোগ না করলে, আপনার ভিডিও শুরু হওয়ার আগেই আপনি ভিউ হারাতে পারেন।
অডিয়েন্সের একটি বড় অংশ নিজেদের কনটেন্ট মিউট করে দেখেন, তাই তারা যাতে আপনার ভিডিও ফলো করতে পারেন এবং সোয়াইপ করে চলে না যান, তার জন্য তাদের কিছু ভিজ্যুয়াল সহায়তা দেওয়া গুরুত্বপূর্ণ। আমরা আপনার সেই সমস্যার সমাধান করতে চলেছি।
আপনি যাতে দুর্দান্ত ভিডিও তৈরি করতে পারেন, তার জন্য Edits আপনার সম্পূর্ণ ক্রিয়েটিভ প্রক্রিয়ায় সহায়তা করে।
আমার এডিট করা সম্পূর্ণ হয়ে গেলে, আমি এই ধাপটি করতে চাই। আপনাকে শুধু টুলবারে আপনার 'ক্যাপশন' চালু করতে হবে এবং এটি আপনার ভিডিও শুনে আপনার জন্য এটি জেনারেট করে দেবে। আপনি ঠিক যেভাবে চান, সেভাবেই ট্রান্সক্রিপ্ট এডিট করতে পারবেন। আগে থেকে তৈরি করা বিভিন্ন স্টাইল বেছে নিন যা আপনার ভিজ্যুয়াল পছন্দের সঙ্গে মানানসই হয় বা সম্পূর্ণভাবে কাস্টম করতে নিজস্ব ফন্ট ও রং বেছে নিন। Edits আপনাকে বেছে নেওয়ার জন্য প্রচুর বিকল্প দেয়।
আপনার ভিডিও ক্যাপশন করার প্রতিটি ধাপ পুরোপুরি কাস্টমাইজ করা যায়। এটি আপনার অডিয়েন্সকে এনগেজ করে রাখার ক্ষেত্রে সত্যিই গেম চেঞ্জার।
[:48s Example Video] এই ভিডিওটির ক্যাপশন প্রয়োজন এবং Edits আমার জন্য সেটি অটোমেটিক্যালি, দ্রুত ও সহজে করে দিতে পারে।
আমি এটির সবচেয়ে যা ভালোবাসি তা হল, আপনার দর্শকরা দেখার সময় খুব সহজেই জানতে পারবেন যে আপনি নিজের ভিডিওতে কোন কোম্পানি, ব্র্যান্ড বা প্রোডাক্ট ব্যবহার করছেন।
