এডিটিং এফেক্ট
Edits-এ বিনামূল্যের ক্যাপশন জেনারেটর ব্যবহার করে ভিডিওতে ক্যাপশন যোগ করুন
@camilaatunoni-এর সাথে
কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওতে সাবটাইটেল যোগ করুন। Edits-এর ক্যাপশন জেনারেটর অটোমেটিক টাইমড ক্যাপশন তৈরি করে এবং বাল্ক এডিটরের সাহায্যে আপনি সেগুলো একসাথে পরিচালনা করতে পারেন। টেক্সট একই জায়গায় স্প্লিট, মার্জ ও সংশোধন করুন - এবং সেগুলো সেট করার পর, লাইনের উচ্চতা, আউটলাইনের প্রস্থ ও রঙের নিয়ন্ত্রণ দিয়ে প্রত্যেকবার সেগুলোকে ঝাঁচকচকে চেহারা দিন।
Edits-এ ক্যাপশনে ট্যাপ করলে আপনার ক্যাপশন অটোমেটিক জেনারেট হবে।
যে কোনো ক্যাপশন টেক্সটে ক্লিক করে বাল্ক এডিটর খুলুন। সেখান থেকে আপনি একসাথে একাধিক ক্যাপশন পরিচালনা করতে পারবেন: একই জায়গায় টেক্সট-এর টাইপো সংশোধন, টেক্সট মার্জ ও স্প্লিট করুন।
বড় বাক্য ভেঙে ছোট ছোট বাক্যে লিখুন, যাতে স্ক্রিনে আপনার ক্যাপশন আরও দ্রুত এবং স্পষ্টভাবে দেখা যায়।
একটি একটি করে ক্যাপশন এডিট না করেই, বাল্ক এডিটরের সাহায্যে সহজেই টাইমিং ও টেক্সট আরও ভালো করতে পারবেন।
“আপনি কি এই ভিডিওতে ক্যাপশন দেখতে পাচ্ছেন? ভাবছেন এগুলো কীভাবে এত স্পষ্ট ও নিখুঁতভাবে সময় মেপে এসেছে? Edits অ্যাপই এর আসল রহস্য এবং আমি ঠিক কীভাবে নতুন ক্যাপশন বাল্ক এডিটর ব্যবহার করে এটি করি তা আজ আমি আপনাদের দেখাব।
Edits খুলুন এবং আপনার ক্লিপ তৈরি হয়ে গেলে, ক্যাপশনে ট্যাপ করুন। এটি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওর জন্য ক্যাপশন জেনারেট করবে।
আর এখানেই নতুন ক্যাপশন বাল্ক এডিটর ব্যবহার করে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে। যে কোনো ক্যাপশন টেক্সটে শুধু ক্লিক করেই আপনি একসঙ্গে একাধিক ক্যাপশন পরিচালনা করতে পারবেন, টেক্সটের টাইপো সংশোধন, টেক্সট মার্জ, স্প্লিট করতে পারবেন, আক্ষরিক অর্থেই সবকিছু এক জায়গায় করতে পারবেন।
আমার ভিডিওগুলোকে আরও ডায়নামিক রাখতে, আমি সবসময় বড় বাক্যগুলোকে ছোট ছোট করে ভাগ করি, যাতে ক্যাপশনগুলো দ্রুত দেখা যায় এবং পরিচ্ছন্ন মনে হয়। এর ফলে এডিটিং করা অনেক সহজ হয়ে ওঠে এবং এখন এটি ব্যবহার করে দেখার পালা আপনার। কেমন হচ্ছে আমাকে জানান।"

