এডিটিং টুল

উন্নত অডিও এডিটিং টুল

@omgadrian-এর সঙ্গে

আপনি কী চান আপনার ভিডিও দেখতে যতটা সুন্দর শুনতেও ততটাই ভালো লাগে? Edits আপনাকে সাহায্য করতে পারে। শুধু একটি বোতাম টিপে আপনার অডিও অটোমেটিক্যালি আরও স্পষ্ট করুন বা উন্নত টুল ব্যবহার করে আরও গভীরে গিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন।

শুধু একবার ক্লিক করেই স্টুডিওর মতো অডিও পান। Edits আপনাকে সেই সব টুল দেয় যা দিয়ে আপনি নিজের ভিডিওর সাউন্ড ডিজাইন সম্পূর্ণ কাস্টমাইজ করতে এবং এই ব্যাপারে দক্ষ হয়ে উঠতে পারেন।

ইমপোর্ট টুল দিয়ে আপনি মিউজিক, ভয়েসওভার, সাউন্ড এফেক্ট এবং আরও অনেক কিছু যোগ করতে পারবেন। আপনার ভিডিও আকর্ষণীয় করে তোলার জন্য ছোট ছোট সব অতিরিক্ত ফিচার।

এনহান্স টুল, অপ্রয়োজনীয় শব্দ মুছে ফেলে, ভারসাম্য বজায় রেখে ভলিউম লেভেল করে, যাতে প্রত্যেকবার আপনার ভিডিওর শব্দ জোরালো ও স্পষ্ট হয়।

আপনি উল্লেখযোগ্য উন্নতি করার জন্য তৈরি থাকলে, ফেড ফিচার দিয়ে আপনি নিজেই অডিও ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারবেন। আপনার ভিডিওকে মসৃণ, পরিশীলিত এবং পেশাদার রূপ দিতে নিজের অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ফেড ইন করুন।

Edits বিশেষজ্ঞ @omgadrian-এর অডিও এডিটিং টুলের একটি দ্রুত ও সহজ রানডাউন দেখুন যিনি একাধারে পরিচালক, প্রযোজক ও ফটোগ্রাফার। এনার ওয়ার্কশপ ও টিউটোরিয়ালের সাহায্যে ক্রিয়েটিভরা ভিডিও স্টোরিটেলিং সংক্রান্ত সমস্ত বিষয়ের খুঁটিনাটি শিখতে পারে।

কনটেন্ট তৈরির সময় ভালো সাউন্ড ডিজাইনের ক্ষমতাকে কখনই হেলাফেলা করা উচিত নয়।

আপনি যাতে দুর্দান্ত ভিডিও তৈরি করতে পারেন, তার জন্য Edits আপনার সম্পূর্ণ ক্রিয়েটিভ প্রক্রিয়ায় সহায়তা করে।

আরও আকর্ষণীয়, সচেতনভাবে পরিকল্পিত ও চিত্তাকর্ষক ভিডিও তৈরি করতে, Edits-এ অডিও এডিট করা সম্পর্কে আপনার এই মূল বিষয়গুলো জানা দরকার।

প্রথমে আসছে ইমপোর্ট টুল। এর সাহায্যে আপনি নিজের ডিভাইস থেকে মিউজিক, ভয়েসওভার এবং সাউন্ড এফেক্টের মতো যে কোনো অডিও, নিজের ভিডিও এডিটে ব্যবহার করতে পারবেন, যা আপনার ব্র্যান্ড, আপনার স্টাইল এবং সৃজনশীলতার সাথে মানানসই, আকর্ষণীয় ও অনন্য বলে মনে হবে।

এরপরে আসছে এনহান্স ফিচার। আপনার কি কখনও কোনো ভয়েসওভার রেকর্ড করে মনে হয়েছে যে সেটি মনে একেবারেই কোনো দাগ কাটতে পারেনি? এনহান্স টুলটি, ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে, ভলিউম লেভেল করে আপনার ভয়েস জোরালো এবং স্পষ্ট করে তুলে, আপনার অডিও থেকে অপ্রয়োজনীয় শব্দ মুছে ফেলে ভারসাম্য বজায় রাখে। তাহলে চলুন তুলনা করে দেখি।

এই ভার্সনে 'এনহান্স' নেই, কিন্তু এই ভার্সনে 'এনহান্স' আছে [ব্যাকগ্রাউন্ডে অডিও চলে]। দেখেছেন, আকাশ পাতাল তফাৎ! পার্থক্য দেখুন! এখন আপনি আর কোনো অতিরিক্ত সরঞ্জাম ছাড়াই স্টুডিও মানের অডিও পেতে পারেন। মনে রাখবেন, ভালো ভিডিওর মতোই ভালো অডিওও সমানভাবে গুরুত্বপূর্ণ।

সবশেষে, ফেড ফিচার। ক্যামেরার সামনে সরাসরি কথা বলার ক্লিপ তৈরি করার সময়, কীভাবে নিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্তভাবে ফেড ইন করবেন বা নিজের অডিও ফেড আউট করবেন তা শিখে নিয়ে নিজের অডিও ইঞ্জিনিয়ারিং দক্ষতাকে কাজে লাগান। ফেড টুল, বিরক্তিকর অডিও কাট এড়িয়ে যেতে সাহায্য করে, দর্শকদের জন্য আপনার ভিডিওকে আরও সাবলীল ও ঝাঁ-চকচকে করে তোলে।