কোন জিনিসটি কাজ করছে তা বুঝতে পারা এবং Edits অ্যাপ থেকে অনুপ্রেরণা খুঁজে পাওয়া
কোন জিনিসটি লোকজনকে আকৃষ্ট করে, তা জানলে সবচেয়ে ভালো কনটেন্ট তৈরি করা যায়। Edits-এ এখন আপনি আরও বিস্তারিতভাবে আপনার ভিডিওর ইনসাইট বুঝতে পারবেন এবং এর পর কী তৈরি করবেন তা খুঁজে নিতে পারবেন।
আপনার রিলগুলো তুলনা করুন
একটি ভিডিও কেন সফল হয়েছে এবং আরেকটি কেন সফল হয়নি, তা ভাবছেন? আপনি এখন নিজের সর্বাধিক 3টি রিলের মেট্রিক্স পাশাপাশি তুলনা করতে পারবেন। ভিউ, দেখার সময়, ফলো, ইন্টার্যাকশন: একই ভিউতে এগুলো দেখুন, যাতে কোনটা কাজ করছে তা দ্রুত চিহ্নিত করে পরের ভিডিওতে তা প্রয়োগ করতে পারেন।
কীভাবে অ্যাক্সেস করবেন: Edits-এ ইনসাইট ট্যাব খুলে, "তুলনা করুন"-এ ট্যাপ করুন। সর্বাধিক 3টি রিল বেছে নিয়ে, সেগুলোর মেট্রিক্স পাশাপাশি দেখুন।
অডিয়েন্স ইনসাইট
কারা আপনার কনটেন্ট দেখছেন, সেই সম্পর্কে স্পষ্ট ছবি পান। ইনসাইট-এর অডিয়েন্স ট্যাবটি দেখায় যে আপনার ফলোয়াররা কোথায় আছেন, তারা কীসে আগ্রহী এবং কখন তারা সবচেয়ে বেশি সক্রিয় থাকেন। এছাড়াও, আপনি সরাসরি ব্র্যান্ড ও পার্টনারদের সাথে শেয়ার করার জন্য, আপনার ভিডিওর ইনসাইট PDF হিসাবে এক্সপোর্ট করতে পারবেন।
কীভাবে অ্যাক্সেস করবেন: Edits খুলে ইনসাইট ট্যাবে ট্যাপ করুন। আপনার ফলোয়াররা কোথায় আছেন, তারা কখন সবচেয়ে বেশি সক্রিয় থাকেন এবং আরও অনেক কিছু দেখতে অডিয়েন্স বিভাগ বেছে নিন। আপনার ইনসাইট PDF ফরম্যাটে ডাউনলোড করতে এক্সপোর্ট আইকনে ট্যাপ করুন।
ইন্সপিরেশন ট্যাবে Reels সার্চ
কোনো নির্দিষ্ট প্রসঙ্গের উপর আইডিয়া খুঁজছেন? ইন্সপিরেশন ট্যাবে এখন সার্চ রয়েছে। "জন্মদিন" বা "ভ্রমণ"-এর মতো কিছু টাইপ করুন এবং সেই মুহূর্তের জন্য উপযোগী অডিও, আইডিয়া ও টেমপ্লেট পান। স্ক্রোলিং কম, তৈরি করা বেশি।
কীভাবে অ্যাক্সেস করবেন: Edits খুলে, ইন্সপিরেশন ট্যাবে ট্যাপ করুন। স্ক্রিনের উপরের দিকে থাকা সার্চ বারে কোনো প্রসঙ্গ টাইপ করে সেই মুহূর্তের সাথে সম্পর্কিত অডিও, আইডিয়া ও টেমপ্লেট ব্রাউজ করুন।
Edits-এর সাম্প্রতিক টুল ও ফিচার সম্পর্কে নিয়মিত আপডেট পেতে@creators ফলো করুন।
