চলে এসেছে Edits: আপনার ফোনেই দুর্দান্ত সব ভিডিও তৈরি করুন

আজ আমরা Edits লঞ্চ করছি, এটি ক্রিয়েটরদের জন্য ডিজাইন করা একটি নতুন ভিডিও তৈরির অ্যাপ। লোকজনের সৃজনশীলতা প্রকাশ করতে সাহায্য করার জন্যই Instagram রয়েছে এবং আপনাকে এই কাজে সাহায্য করার জন্য আমরা সেরা ক্রিয়েটিভ টুল তৈরি করতে চাই, যা শুধু Instagram বা Facebook-এই নয়, বরং যে কোনো প্ল্যাটফর্মে আপনাকে এই কাজে সাহায্য করবে। এটা তো মাত্র এই যাত্রার সূচনা। আপনাদের ফিডব্যাক নিয়ে Edits-কে আরও উন্নত ও পরিশীলিত করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।


আপনার ভিডিও তৈরিতে সহায়তা করার সব প্রয়োজনীয় টুল এক জায়গাতেই দেওয়া হচ্ছে


ভিডিও তৈরি করার প্রক্রিয়া কষ্টসাধ্য হতে পারে, এতে প্রায়শই একাধিক অ্যাপ ও জটিল ওয়ার্কফ্লো ব্যবহার করতে হয়। Edits এখন, আপনার জন্য শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য উৎকৃষ্ট মানের সুবিধা সহ নির্দিষ্ট একটি স্পেস দিচ্ছে।


  • আপনার ভিডিও তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া একটি জায়গা থেকে সম্পাদন করা অ্যাপ থেকে না বেরিয়েই, আইডিয়ার ট্র্যাক রাখুন, প্রোজেক্ট পরিচালনা করুন, এডিট করে ওয়াটারমার্ক ছাড়াই এক্সপোর্ট করুন।
  • উচ্চ মানের ক্যামেরা, ফ্রেমের নিখুঁত টাইমলাইন ও কাটআউটের মতো এফেক্ট বা AI-চালিত অ্যানিমেশনের মতো শক্তিশালী টুলের সাহায্যে আরও ভালো ভিডিও তৈরি করুন।
  • ট্রেন্ডিং অডিও এবং পারফরম্যান্স ইনসাইট, যা আপনাকে দেখায় যে কোনটি কাজ করছে, সেটি সহ রিলের একটি অনুপ্রেরণামূলক ফিড ব্যবহার করে আপনার কনটেন্ট অপ্টিমাইজ করুন।

আপনার চাহিদা পূরণ করবে এমন একটি অ্যাপ তৈরি করা


শর্ট-ফর্ম ভিডিও তৈরির প্রয়োজনীয়তা পূরণ করবে, এমন একটি অ্যাপ তৈরি করতে আপনার মতো ক্রিয়েটরকে পার্টনার হিসেবে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা গুরুত্বপূর্ণ।


গত বছর থেকে আমরা বিভিন্ন কনসেপ্ট পরীক্ষা করতে করতেই সেগুলোর ফিডব্যাক নিয়ে কাজে লাগাতে বেশ কয়েকজন ক্রিয়েটরের সাথে সহযোগিতা করেছি। এছাড়াও, আমরা অনেক ক্রিয়েটরকে Edits-এর প্রারম্ভিক অ্যাক্সেস দিয়েছি, যারা ধারাবাহিকভাবে অ্যাপটি সম্পর্কে নিজেদের মতামত শেয়ার করেছেন। তাদের মধ্যে কয়েকজন যা বলেছেন:

Edits-এ এরপর কী হবে?


আমাদের উন্নতির ধারা বজায় রাখতে আপনার ফিডব্যাক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সবচেয়ে জনপ্রিয় সমস্ত ফিচার আরও বেশি করে তৈরি করে Edits-এ নিয়ে আসার জন্য আমরা উদ্দীপ্ত। আমরা ইতোমধ্যে নতুন ফিচার ও আপডেট যোগ করার জন্য কাজ করছি যার মধ্যে অ্যাপে শীঘ্রই আসছে এমন কিছু ফিচার নিচে হাইলাইট করা হল।


  • কিফ্রেম: আপনার ক্লিপের অবস্থান, ঘূর্ণন এবং আকার অ্যানিমেট করতে সঠিক মুহূর্ত পিনপয়েন্ট করুন।
  • সংশোধন করা: AI দিয়ে দ্রুত আপনার ভিডিওর চেহারা ও অনুভূতি পরিবর্তন করুন।
  • সহযোগিতা: ফিডব্যাক ও ক্রিয়েটিভ বিল্ডের জন্য ফ্রেন্ড, অন্যান্য ক্রিয়েটর বা ব্র্যান্ডের সাথে সহজেই ড্রাফ্ট শেয়ার করুন।
  • আপনার সৃজনশীলতা প্রকাশ করার আরও বিকল্প: আরও অনেক ফন্ট, টেক্সট অ্যানিমেশন, ট্র্যানজিশন, ভয়েস এফেক্ট, ফিল্টার, সাউন্ড এফেক্ট ও মিউজিক ইত্যাদি বিকল্প, যার মধ্যে রয়্যালটি মুক্ত মিউজিকও অন্তর্ভুক্ত থাকবে।

Edits সারা বিশ্বে উপলভ্য এবং App Store ও Google Play Store থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়। ব্যবহার করা শুরু করতে, অ্যাপটি ডাউনলোড করে নিজের Instagram অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন।