সকলের নজর কাড়তে আপনাকে সাহায্য করার জন্য ক্রিয়েটরদের সঙ্গে নিয়ে তৈরি Edits টুল সম্পর্কে জানুন
Instagram ও ক্রিয়েটরদের সম্পর্কের ইতিহাস সুদীর্ঘ এবং Edits হলো আমাদের ভালোবাসার সর্বশেষ বহিঃপ্রকাশ, যার মাধ্যমে আমরা তাদের বলতে চাই যে "আমরা তোমার কথা শুনছি" এবং আমরা অনবরত তাদের কথা শুনেই চলেছি। নিজের সৃজনশীলতা দিয়ে সকলের নজর কাড়ার পথে, আপনার ব্যবহার করা সমস্ত টুল যেন কোনো সীমারেখা না টেনে দেয়।
আমি শন, Edits টিমের একজন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার।
আপনার জন্য, আপনার সঙ্গে তৈরি
ক্রিয়েটরদের সহায়তা নিয়ে Edits তৈরি করা হয়েছে। আমরা ক্রিয়েটরদেরকে কোড লিখতে বা ডিজাইন ডকুমেন্ট তৈরি করতে কাজে লাগাইনি, কিন্তু আমরা যা তৈরি করি এবং কীভাবে তা তৈরি করি তা গঠন করতে সাহায্য করার জন্য ক্রিয়েটররা প্রথম দিন থেকেই ফিডব্যাক দিয়েছেন।
…এবং এই ধারা বজায় রয়েছে!
আমি ও Edits-এর সমগ্র টিম প্রতিনিয়ত ক্রিয়েটরদের সাথে কাজ করি। Instagram-এ আমাদের একটি DM গ্রুপ আছে, যেখানে আমাদের কিছু পাওয়ার ইউজার ফিডব্যাক দিতে পারেন এবং ফিচারের অনুরোধ করতে পারেন, ক্রিয়েটরদের একটি কাউন্সিল আমাদের উন্নতির বিষয়ে নোট পাঠায় এবং ক্রিয়েটরদের সাথে নিয়মিত লাইভ মিটিংয়ের মাধ্যমে নতুন ধারণা আদান-প্রদান করা হয়। টিমের কিছু সদস্য (যার মধ্যে আমিও আছি!) ফিডব্যাক দেখার জন্য প্রতিদিন Threads ও IG পড়েন। এই টিমের কাছে আপনারা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই!
তাই আপনার পরবর্তী ভিডিওর আইডিয়াতে একসাথে কাজ করা যাক!
এডিটিংয়ের প্রাথমিক বিষয় এবং ক্রিয়েটিভিটির জন্য পাওয়ার টুল
আপনি কি কখনও Edits-এর অনুপ্রেরণাদায়ক ফিড বা Instagram স্ক্রোল করতে করতে মনে মনে ভেবেছেন, "আমি কি এটা তৈরি করতে পারব?"? @iankyo প্রথম দিন থেকেই Edits টিমের সাথে কাজ করছেন এবং তিনিই আমার মাঝরাতে টুকটাক খাওয়ার প্রধান কারণ — তিনি, রান্না করা ও ভিডিও স্টাইল দুটি ক্ষেত্রেই, ভাইরাল রেসিপির রাজা। ইয়ান তার টিমকে একটি মেসেজ পাঠিয়েছিলেন যে আমরা যত ফিচারই যোগ করি না কেন, Edits-কে সহজ ও সহজে ব্যবহারের উপযোগী করতে হবে। সম্প্রতি তিনি দারুণ স্বাদের চিজ সস তৈরি করার একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে ইয়ানের সেই চিরপরিচিত অডিও ট্র্যাক আছে, দৃশ্যগুলো নিখুঁতভাবে একেবারে সঠিক সময় কাটা হয়েছে এবং আপনি তার জিভে জল আনা খাবার তৈরি করা থেকে চোখ ফেরাতে পারলে, পড়ার জন্য ক্যাপশনও দেওয়া আছে। এইসব টুলের প্রত্যেকটি এক নজর দেখেই সহজে ব্যবহার করতে পারা এবং অত্যন্ত উন্নত 'আন্ডার দ্য হুড' তৈরি করাই Edits-এর লক্ষ্য।
ক্যাপশনের কথাই ধরুন। একটি বোতাম টিপলেই, আপনার ক্যাপশন জেনারেট করে তৎক্ষণাৎ দেখা যাবে। তবে আরও বেশি কাস্টমাইজেশন চাইলে, বাল্ক এডিটর ও স্টাইল এডিটর ব্যবহার করে আপনার পছন্দসই ভাইব তৈরি করতে পারবেন। আমরা নিয়মিত নতুন ফন্ট, অ্যানিমেশন ও এফেক্ট চালু করছি, তাই সেগুলো দেখতে নিজের অ্যাপ আপডেট করতে ভুলবেন না, কারণ এটি আপনার ভাইরাল রেসিপি খুঁজে পাওয়ার চাবিকাঠি হতে পারে!
আপনার রিলে প্রাণ ফুঁকতে কিফ্রেম ব্যবহার করুন
আপনি নিজের ভিডিওর স্টাইল খুঁজছেন এবং সবেমাত্র ক্লিপ ক্যাপচার করা শেষ করেছেন। সাদামাটা ভিডিও শুট দিয়ে শুরু করাই যায়, কিন্তু আপনি কি সকলের নজর কাড়ার জন্য কখনও ভিডিওটি আরও আকর্ষণীয় করে তুলতে এক্সপ্রেসিভ প্যানিং, চমকপ্রদ জুম ও প্রতিটি কাটে মোশন যোগ করতে চেয়েছেন? @vitakari (ifykyk)-এর সবচেয়ে পাগল করা ব্যাপার হলো তার ভিডিওর প্রায় প্রতিটি কাটে তিনি অনন্য ব্যক্তিত্ব ফুটিয়ে তোলেন। তিনি অনেক সময় কিফ্রেম নামের একটি দারুন মজাদার ফিচার ব্যবহার করে এটি করে থাকেন। এই ফিচারটি Edits-এ যোগ করার বিষয়ে ভিটা খুবই উৎসাহী ছিলেন।
আর জুম করা ফ্রেমে কোনো হার্ড কাট নেই বা অফসেন্টারে কোনো কিছুতে ফোকাস করার জন্য অস্বাভাবিকভাবে ভিডিও অফস্ক্রিনে রাখার দরকার নেই। পরিবর্তে, আপনার পরবর্তী ভিডিওতে প্রাণ যোগ করুন এবং কিফ্রেম ব্যবহার করে দেখুন!
"কিফ্রেম-এর “ইজিং কার্ভ” বিকল্পটি আমার বিভ্রম সৃষ্টি করার ব্যাপারে একটি গেম চেঞ্জার!" - @vitakari
আমাদের সঙ্গে গল্প বলুন
Edits হলো আপনার সম্পূর্ণ ক্রিয়েটিভ প্রক্রিয়াকে একটি অ্যাপে নিয়ে আসার একটি সহজ উপায় এবং এর সাহায্যে Instagram-এ আপনার কনটেন্ট আলাদা হিসাবে তুলে ধরতে পারবেন। প্রতি সপ্তাহে অ্যাপটি আরও উন্নত করে তুলতে ক্রিয়েটরদের এই যাত্রাপথে সঙ্গ দিতে পেরে আমরা খুবই কৃতজ্ঞ এবং আপনার কনটেন্টকে আরও নতুন উচ্চতায় পৌঁছাতে যে সমস্ত নতুন নতুন ফিচার সাহায্য করতে পারে সেগুলো আমরা স্পটলাইটে নিয়ে আসতে থাকব। আজই Edits ব্যবহার করে দেখুন এবং এরপর আর কী কী দেখতে চান আমাদের তা জানান!

