ক্রিয়েটরদের জন্য ভিডিও এডিটিং অ্যাপ
Edits হলো Instagram-এ ভিডিও তৈরির নতুন অ্যাপ যা ক্রিয়েটরদের তাদের ফোনেই দুর্দান্ত ভিডিও তৈরি করতে সাহায্য করে।
সহজে আপনার আইডিয়া ট্র্যাক করার উপায়, কার্যকর এডিটিং টুল ও কাজে লাগানোর মতো ইনসাইট সহ এই অ্যাপে আপনার কনটেন্ট তৈরির প্রক্রিয়ায় সহায়তা করার জন্য প্রয়োজনীয় সব টুল এক জায়গায় রয়েছে।
সরাসরি আপনার ফোন থেকেই সহজেই নিজের বিভিন্ন ধারণা ভিডিওতে পরিণত করুন

আপনার প্রক্রিয়া সহজ করুন
আরও দীর্ঘ সময়ের জন্য ক্যাপচার করা, সহজে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ওয়াটারমার্ক ছাড়াই উচ্চ-গুণমানের এক্সপোর্ট।

শক্তিশালী টুল ব্যবহার করে তৈরি করুন
ক্লিপ নির্ভুলতার টাইমলাইন, অটোমেটিক উন্নতির ফিচার এবং সবুজ স্ক্রিন ও AI ছবি অ্যানিমেশনের মতো ক্রিয়েটিভ টুল।

আপনার ক্রিয়েটিভ সিদ্ধান্তকে তথ্য-নির্ভর করুন
কোনটি কাজ করছে এবং এরপর কী করতে হবে তা বুঝতে সাহায্য করার জন্য রিয়েল-টাইম ইনসাইট।
ডেস্কটপে Edits
আপনার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী কাজ আরও ক্ষমতা ও জায়গা পাওয়ার যোগ্য। মাল্টি-ট্র্যাক টাইমলাইন, নির্ভুল এডিটিং টুল এবং Instagram-এ সরাসরি পাবলিশ করার সুবিধা।
বিনামূল্যে ডাউনলোড করুন।
আপনার প্রয়োজনীয় সব টুল একটি অ্যাপে পান
ক্যামেরা ও ক্রিয়েটিভ টুল
উন্নত গুণমানের ভিডিও তুলে (10 মিনিট পর্যন্ত) পাবলিশ করুন, এছাড়াও, টাচ আপ, সবুজ স্ক্রিন, মিউজিক ক্যাটালগ, টাইমার ও কাউন্টডাউনের মতো আমাদের রিল তৈরির বহুল ব্যবহৃত কিছু ফিচার সহজেই অ্যাক্সেস করুন।
সহজে ভিডিও এডিট করা
নির্ভুলভাবে ক্লিপ সাজিয়ে ও সামঞ্জস্য করে অনায়াসে এডিটিং প্রক্রিয়া সম্পন্ন করুন।
ক্যাপশন
একাধিক ভাষায় উপলভ্য আমাদের অটোমেটিক ক্যাপশনিং ফিচারের সাহায্যে, আপনার ভিডিওতে প্রসঙ্গ ও অ্যাক্সেসযোগ্যতা যোগ করুন।
ইনসাইট
আপনার কনটেন্টের কৌশল এবং স্কিপ রেটের মতো বিতরণকে প্রভাবিত করতে পারে এমন কারণগুলো অপ্টিমাইজ করতে ডেটা-চালিত ইনসাইট আনলক করুন।
প্রজেক্ট
একাধিক প্রজেক্ট একই জায়গায় নিয়ে এসে পরিচালনা করুন, যাতে যেখানে শেষ করেছেন সেখান থেকেই পরে আবার শুরু করতে পারেন।
রিস্টাইল করুন
রিস্টাইল বর্তমানে নিম্নলিখিত দেশগুলোতেই উপলভ্য: মার্কিন যুক্তরাষ্ট্র (টেক্সাস ও ইলিনয় বাদে), ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, কানাডা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, ঘানা, উগান্ডা, সিঙ্গাপুর, জাম্বিয়া, নিউজিল্যান্ড, জামাইকা ও মালাউই।
এফেক্ট
আপনার ভিডিওতে নির্দিষ্ট লোকজন বা বস্তুকে আকর্ষণীয় করে তুলতে, সহজেই এফেক্ট প্রয়োগ করুন। পোশাকে লেবেল যোগ করুন, গুরুত্ব বোঝাতে কোনো ব্যক্তিকে আউটলাইন করুন অথবা সহজেই আপনার ভিডিওতে মুখ অস্পষ্ট করুন।
Edits ব্যবহার করা শুরু করুন
অ্যাপ খুলে লগইন করুন
মাত্র কয়েকটি ক্লিকেই Edits ব্যবহার করা শুরু করুন। আপনার বিদ্যমান Instagram অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন এবং ক্রিয়েটিভ সম্ভাবনার একটি নতুন জগতের বিভিন্ন সুবিধা উপভোগ করুন।
কীভাবে শুরু করবেনবিশেষজ্ঞের পরামর্শ ও কৌশল দেখুন
Watch
Watch
Watch
Watch
Watch
Watch
Watch
Watch
Watch
Watch
Watch
Watch
Watch
এডিটিং এফেক্ট
Edits-এ বিনামূল্যের ক্যাপশন জেনারেটর ব্যবহার করে ভিডিওতে ক্যাপশন যোগ করা
Watch
আপনি যদি উৎসাহের সাথে ভিডিও তৈরি করেন, তাহলে Edits-এর মধ্যেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সব টুল। আজই এটি ব্যবহার করে দেখুন।